Youtube
General
কোথাও আমার হারিয়ে যাওয়ার
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে! মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে।।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে– পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে।।
পর্যায়ঃ নাট্যগীতি
তালঃ দাদরা
রাগঃ কৃতান
লেখাঃ ১৯৩৯
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment