Full width home advertisement

Youtube

General

Post Page Advertisement [Top]



হাজারো কাজের মাঝে প্রতি বছরের মত এবছর ও রবীন্দ্র জয়ন্তী অনেক আনন্দেই পার করব আশা করি | শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানের জন্য শিল্পকলা কর্তিক গানটি নির্ধারন করে দেয়ায় আমি অনেক আনন্দিত | হয়ত আমাকে নিজে থেকে ঠিক করতে বললে ঠিক করতেই পারতাম না | গানটি

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥

যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়-- তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥ 

যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়-- তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥ 

যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে-- তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib